ঝিকরগাছায় পূজা উদযাপন পরিষদের মতবিনিময়সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় পারবাজার শিব মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজার জেনারেল (অব.) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি বাবু দালাল অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নাভারণ সার্কেলের এএসপি নিশাদ আল নাহিয়ান, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু তপন ষোঘ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা পূজা পরিষদের যুগ্ম-সম্পাদক রতন আর্চায্য, জনসংযোগ বিষয়ক সম্পাদক উৎপল ষোঘ, ঝিকরগাছা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক তড়িৎ দাসসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।