ঝিকরগাছায় পিয়াল হত্যায় মামলা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের হামলায় নিহত যুবক পিয়াল হাসান হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার  তার দাফন সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে এদিন বিকেলে আসরবাদ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদ্যবিদায়ী আহবায়ক মোর্তজা এলাহী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাবেক যুগ্ম-আহবায়ক সরদার শহিদুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রুমি, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, হাবিবুর রহমান মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলী, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব প্রমুখ।
পূর্ব শত্রুতার জেরে শনিবার দুপুরে প্রতিবেশী প্রতিপক্ষের হামলায় নিহত হন পিয়াল হাসান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, পরিবারের পক্ষ থেকে পিয়াল হাসান হত্যাকান্ডের ঘটনায় ৭ জনকে এজাহারভুক্তসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তিনি আসামিদের নাম বলেননি।