ঝিকরগাছায় পানি ডুবে শিশুর মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।। যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে আয়ান হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরসদরের ৫নং ওয়ার্ড কীর্তিপুর গ্রামে। নিহত আয়ান ওই গ্রামের পিন্টু রহমানের ছেলে। পরিবার সুত্রে জানা গেছে, আয়ান হোসেন সকালে ঘুম থেকে উঠে উঠানে রাজহাঁস তাড়াচ্ছিল। এসময় ওর মা পপি খাতুন রান্না ঘরে রুটি বানাচ্ছিল। এরই এক পর্যায়ে কোন এক সময়ে রাজহাঁস তাড়াতে তাড়াতে বাড়ির পিছনের ডুবায় পড়ে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে লাশ ভেসে ওঠে।