ঝিকরগাছায় পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছায় পরিবেশ ও সামাজিক বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী অফিসার ভুপালী সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, উপজেলা ভারপ্রাপ্ত সামাজিক বনায়ন কেন্দ্র কর্মকর্তা ইউনুস আলী, বিআরডিবি অফিসার মাহামুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেনসহ উপজেলার সকল দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও কমিটির সকল সদস্য।