ঝিকরগাছায় নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল সমাবেশ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ দেশব্যাপী ফ্যাসিস্টদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলপূর্ব স্থানীয় সোনালী ব্যাংকের সামনে সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার মহিদুল ইসলাম, বিএনপি নেতা এনামুল হক, ইসমাইল হোসেন সোহাগ, রাশেদুল মমিন সুজন, আরমান হোসেন কাকন, নুরুজ্জামান বাবলা, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসানুর রহমান রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরুল হকসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। পরে সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা মোড় হয়ে থানামোড় ঘুরে আবারো যথাস্থানে শেষ হয়।