ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের (প্রত্যাশা-২) অধীনে বৃহস্পতিবার সকালে ব্র্যাক ঝিকরগাছা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রি-ইন্টিগ্রেশন মেসকাতুল আরেফিন। ঝিকরগাছা সদর ইউনিয়নের (সংরক্ষিত-৩) সদস্য মনিরা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, লাউজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ বেগম, সাংবাদিক তরিকুল ইসলাম, মনিরামপুর উপজেলা ফিল্ড প্রোগ্রাম অর্গানাইজার সুজন দাস, ঝিকরগাছা ফিল্ড প্রোগ্রাম অর্গানাইজার সাথি খাতুন, উদ্যোক্তা জাহাঙ্গীর আলম, রাসেল হোসেন প্রমুখ।