ঝিকরগাছায় নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা উপজেলার এমসিডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নারীর অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনয়িন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের অর্থায়নে, উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জের বাস্তবায়নে যশোরের ঝিকরগাছায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের আওতায় জেন্ডার সমতা ও নারীর অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে বুধবার দুপুরে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া।
উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাফরুহা আকবার শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উলাশী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আরব আলী। বক্তব্য রাখেন, এমসিডি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, প্রধান শিক্ষক রবিউল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক শিউলী সুলতানা, উলাসী সৃজনী সংঘের উপজেলা ফিল্ড কো-অর্ডিনেটর নার্গিস আক্তার, উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।