ঝিকরগাছায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ধানক্ষেত থেকে আয়না বেগম (৬৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর এলাকার ১নম্বর ওয়ার্ড কাটাখাল জামে মসজিদ পাড়ার মৃত বিল্লাল মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার ভোরে কীর্তিপুরের বাসিন্দা হজরত আলীর জমিতে কৃষকরা ধানের চারা রোপন করতে গিয়ে কাদাপানির মধ্যে আয়না বেগমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ওহিদুল ইসলাম জানিয়েছেন। তবে আয়না বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার ছেলে মাসুদ রানা জানিয়েছেন।