ঝিকরগাছায় তুলা চাষিদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের যশোরের ঝিকরগাছায় তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে।
যশোর জোন তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলম, হৈবত জিনিংয়ের প্রোপাইটর হাবিবুর রহমান মন্টু। বক্তব্য রাখেন, ঝিকরগাছা কটন ইউনিট অফিসার (১) ওহিদুজ্জাম, কটন ইউনিট অফিসার (২) আসাদুজ্জামান, তুলাচাষি জয়নাল আবেদিন, আব্দুল্লাহ, সোহানুর রহমান প্রমুখ। ২ শতাধিক তুলা চাষিকে ৮০০ গ্রাম তুলাবীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০কেজি এমওপি, ৫০কেজি ডিএপি, ৩০০মি.লি. ডাইফেনথিউরান, ১৫০মি.লি. স্পেনোসেড, ১৫০ মি.লি. ছত্রাকনাশক ও ৩০০মি.লি. ম্যাপাকুয়েট ক্লোরাইড দেওয়া হবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি জানিয়েছেন।