ঝিকরগাছায় তারুণ্যের উৎসবের সংবাদ প্রকাশে লোকসমাজ প্রথম

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসব সমাপ্ত হয়েছে। ঝিকরগাছায় প্রথমবারের মত হওয়া তারুণ্যের উৎসব প্রচার-প্রচারণায় দৈনিক লোকসমাজ প্রথম স্থান অধিকার করে। বৃহস্পতিবার দিনভর তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ, তারুণ্যের ভাবনায় থ্রি-জিরো কনসেপ্ট, প্লাস্টিক পণ্যের বিকল্প পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, সফল ব্যক্তিদের সফলতার গল্প ও উদ্যোক্তা তৈরি ও স্যোশাল বিজনেসের প্রসার সংক্রান্ত ৬টি কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিকেলে পুরস্কার বিতরণ শেষে সপ্তাহব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। দিনভর নানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, প্রাণিসম্পদ অফিসার মাসুমা আকতার, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, আইসিটি অফিসার মাইনুল ইসলাম, সমাজসেবা অফিসার মেজবাউদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস, ইন্সট্রাক্টর শিউলি খাতুন প্রমুখ।