ঝিকরগাছায় ট্রাক শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার যশোর জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (খুলনা-১৯) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা সহিদুল ইসলাম। রোববার সকালে আহ্বায়ক কমিটি গঠনপূর্ব ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সাবেক সভাপতি গোলাম মোস্তফা। সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরদার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করার জন্যে সভাপতিকে অনুরোধ করেন। এ সময় সভাপতি গোলাম মোস্তফা প্রায় ৩ বছর আগে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সহিদুল ইসলামকে আহ্বায়ক ও ২০জনকে সদস্যসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শওকত আলীস সাবেক ও বর্তমান সাধারণ সদস্যবৃন্দ।