ঝিকরগাছায় জামায়াতের ভ্যান ছাগল ও টাকা বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে অভাবী, দুস্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ভ্যান, ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক হারুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর (পশ্চিম শাখার) সাবেক সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা কর্মপরিষদ সদস্য শেখ আব্দুর রকীম ও আবিদুর রহমান। উপস্থিত ছিলেন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহিব্বুল ইসলাম, বেজিয়াতলা আলীম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, জামায়াত নেতা মাহাবুবুর রহমান, জামিরুল ইসলাম, মাওলানা শাহাবুদ্দিন, মিজানুর রহমান লাল্টু, সাবেক ইউপি সদস্য শাহাজাহান আলী, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিনামূল্যে ২৪টি ছাগল, ১২টি ভ্যান ও ৩৬ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।