ঝিকরগাছায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. খালেদা খাতুন রেখা। স্মরণসভায় শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের বাবা নওশের আলী বক্তব্য দেওয়ার সময় নিজে কেঁদেছেন ও সভায় উপস্থিত সকলকে কাঁদিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম।
আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজের ঝিকরগাছা সংবাদদাতা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন প্রমুখ।