ঝিকরগাছায় ছাত্রদলের উদ্যোগে জীবানুনাশক স্প্রে

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান করোনা ভাইরাস প্রতিরোধে যশোরের ঝিকরগাছায় ছাত্রদলের উদ্যোগে জীবানুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। বৃহস্প্রতিবার সকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এর উদ্বোধন করেন, উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু। এরপর ছাত্রদল নেতৃবৃন্দ জীবানুনাশক স্প্রে পৌরসদরের যশোর-বেনাপোল মহাসড়ক, তরকারী বাজার, মাছবাজার, চুরিপট্টি, পানবাজার, স্ট্রেশনারী পট্টি, কাপুড়িয়াপট্টিসহ রেলস্ট্রেশন এলাকায় এই স্প্রে করে। স্প্রে শেষে রেলস্ট্রেশনে করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনতামুল এক সংক্ষিপ্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাবেক পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন সোহাগ, মোনাজ্জেল হোসেন লিটন, নাজমুল হক নাজু, কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা আরাফাত হোসেন কোমল, নাজমুল আরাফাত রাচি, নুরুজ্জামান বাবু, কামারুজ্জামান, নুরুল হুদা, হাসানুর রহমান রুমেল, শাহিন আলম বিপ্লব, ইয়ার হোসেন সোহান, শামিম রেজাসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।