ঝিকরগাছায় গাছের সাথে ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার আহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার হাজিরালীতে গাছের সাথে বালিবোঝাই ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে শনিবার ভোরে। খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী গাছে আটকে থাকা ট্রাক চালক যশোর সদরের পদ্মবিলা গ্রামের রাকিব হোসেন (২০) ও হেলপার সুমন হোসেনকে (৪০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন।