ঝিকরগাছায় খেজুর গাছ থেকে পড়ে গাছির মৃত্যু

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় খেজুর গাছ থেকে পড়ে শহিদ হোসেন (৬০) নামে এক গাছির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার গদখালী ইউনিয়নের বোধখানা গ্রামে। মৃত গাছি ওই গ্রামের মৃত শরিয়তউল্লাহর ছেলে। এদিন ভোরে বোধখানা দক্ষিণপাড়া মাঠে নিজের খেজুর গাছে থেকে রস পাড়তে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে তিনি মারা যান।