ঝিকরগাছায় ‘ক্ষুদে ডাক্তারর’রা শিক্ষার্থীদের খাওয়ালো কৃমিনাশক

0

 

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় উৎসবমুখর পরিবেশে ‘ক্ষুদে ডাক্তাররা’ শিক্ষার্থীদের খাওয়ালো কৃমিনাশক ওষুধ। এ কাজ করেতে পেরে ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ খুশি হয়েছে। অপরদিকে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী ” ক্ষুদে ডাক্তারদের” হাতে ঔষধ খেতে পেরে সহপাঠীরাও বেশ আনন্দ উপভোগ করেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জলি খাতুন জানিয়েছেন, ৮-১৪ অক্টোবর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক সোমবার উক্ত বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থীকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হয়। তাদের এ কাজের সহযোগিতার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী ক্ষুদে ডাক্তারদের আগেই প্রস্তুত করে রাখা হয়েছিল।