ঝিকরগাছায় ক্লিনিক মালিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় ক্লিনিক মালিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সেনেটারি ইনস্পেক্টর আব্দুল মতিন, পূর্বাশা ক্লিনিকের রাশেদুল মোমিন সুজন, ফেমাস ক্লিনিকের ইসমাইল হোসেন সোহাগ, এসএস ক্লিনিকের সোনিয়া আক্তার, এস কে ক্লিনিকের হাবিবুর রহমান,জননী ডায়াগনস্টিক সেন্টারের আসিফ রেজা, ঝিকরগাছা ক্লিনিকের আলাল হোসেন, সায়রা সার্জিকাল ক্লিনিক বাঁকড়ার মারুফ হোসেন, ফাতেমা ক্লিনিকের দাউদ হোসেন, নিশান ডেন্টাল ক্লিনিকের নয়ন হোসেন, মাজেদা ডায়াগনস্টিক সেন্টারের মামুন হোসেনসহ উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালকগণ।