ঝিকরগাছায় কৃষক সংগঠনে অবহতিকরণ সভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলার গদখালীতে কৃষক সংগঠনে অবহিতকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গদখালীর এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি বিভাগের আয়োজনে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ২০২৪-২৫ অর্থ বছরে কৃষক সংগঠনে অবহিতকরণ পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালায় সভাপতিত্ব করেন এফজেইউবি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, গদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, উপ-সহকারী কৃষি অফিসার আইয়ুব হোসেনসহ স্থানীয় কয়েকজন কৃষক। কর্মশালায় ১২৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্র্রহণ করেন।