ঝিকরগাছায় আশরাফ ওয়েলফেয়ারের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন আশরাফ ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত বেসরকারি ৮ম শ্রেণি জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় ওই বৃত্তি পরীক্ষায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, বাঘারপাড়া উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিশ্বাস অহিদুজ্জামান, হল সুপার মোখলেছুর রহমান,আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক আশরাফ হোসেন স্বপন প্রমুখ। মেধার মাধ্যমে বৃত্তিতে ট্যালেনপুলে ২০জন ও সাধারণ বৃত্তিতে ৪০জনকে বাছাই করা হবে বলে আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক আশরাফ হোসেন স্বপন জানিয়েছেন।