ঝিকরগাছায় আত্মপ্রকাশ পেল স্বেচ্ছাসেবী সংগঠন ‘গর্বিত বাংলাদেশ’

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় মানবতার কল্যাণে নিবেদিত ‘গর্বিত বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্বভালোবাসা দিবস তথা বসন্ত বরণের শুভদিনে সংগঠনটির আত্মপ্রকাশ হওয়ার মধ্য দিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করার দৃপ্ত শপথ নেওয়া হয়েছে। বুধবার সকালে ঝিকরগাছা প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হুসাইনের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন, ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী অন্তরা কুন্ডু এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, সম্মিলনী মহিলা কলেজের অধ্যাপক মাওলানা কাজী ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন গর্বিত বাংলাদেশ এর কার্যনির্বাহী কমিটির সদস্য উদ্যোক্তা মারুফ হোসেন, সাকিব হোসেন, রাকিবুল ইসলাম, আব্দুল গফফার জীবন প্রমুখ।