ঝিকরগাছার সেই নবজাতকটি মারা গেছে

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চাঁদের মত ফুটফুটে পুত্র সন্তান জন্ম দেন ডলি বেগম (৪৫) নামের এক মা। নবজাতকটি কথিত দত্তক নেয়া আছিয়া বেগমের তত্ত্বাবধানে মারা যায় এমনটি  বলা হচ্ছে।  শনিবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে। এর একদিন আগে ওই প্রসূতি ডলি বেগম ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নবজাতকের জন্ম দেন। এদিকে সদ্যভূমিষ্ট নবজাতকের পিতৃ পরিচয় নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। স্বামীর সাথে দীর্ঘদিন সম্পর্ক না থাকায় তৃতীয় সন্তানের জন্ম ভালো চোখে দেখছে না স্থানীয় এলাকাবাসী। তবে ডলি বেগম ও তার পিতামাতার দাবি, দীর্ঘদিন ধরে তার স্বামী দেখভাল না করা ও ভরণপোষণ না দেয়ায় অভাবেই তাড়নায় তৃতীয় সন্তানটিকে অন্যের হাতে তুলে দেয়া হয়। সন্তানের বিনিময়ে কোন আর্থিক লেনদেন হয়নি বলে তাদের দাবি।
স্থানীয় সূত্র জানায়, ঝিকরগাছা সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের দিনমজুর হজরত আলীর দ্বিতীয় মেয়ে ডলি বেগমকে ১৫/১৬ বছর আগে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে ফিরোজ মিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ছেলে মিঠুন (১৬) ও মিনা খাতুন (১৩) নামের দুটি সন্তান হয়। এমতাবস্থায় তাদের সংরার ভেঙ্গে গেলে দুই সন্তান নিয়ে ডলি বেগম দিনমুজুর বাপের বাড়িতে থাকেন। একদিকে দরিদ্র পিতার সংসারে অভাব-অনটন অন্যদিকে তৃতীয় সন্তানের অনাকাঙ্খিত জন্মদান জীবনকে বিষিয়ে তুলেছে ডলি বেগমের। ফলে নবজাতক গর্ভের সন্তানকে বাড়িতে না নিয়ে হাসপাতাল থেকে আছিয়া বেগম নামের এক নারীর হাতে তুলে দেয়া হয়। দত্তক নেয়া আছিয়া বেগম মণিরামপুর উপজেলার মুড়াগাছা গ্রামের ইদ্রিস আলী স্ত্রী ও পুরান্দরপুর গ্রামের আব্দুস সালামের শাশুড়ি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের লেবার ওয়ার্ডের সেবিকা বিজলী খাতুন দাবি করেন, জন্মের পর প্রসূতি সম্পূর্ণ সুস্থ ছিলেন। তবে নবজাতক অসুস্থ থাকায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। জানতে চাইলে দত্তক নেয়া আছিয়া বেগম বলেন, রেফার্ডের পর তারা নবজাতকটিকে যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসায় ব্যয়বহুল খরচের কারণে (মেয়ে জামাই) পুরান্দরপুরের বাড়িতে রেখে চিকিৎসা দিচ্ছিলেন। শনিবার সকালে শিশুটি মারা যায়।