ঝিকরগাছার জাবিরের কবর জিয়ারত ও পরিবারের পাশে জেলা প্রশাসক জেসমিন সুলতানা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ।। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় নিহত ঝিকরগাছার ইমতিয়াজ আহম্মেদ জাবিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করলেন এবং আর্থিক সহায়তা প্রদান করলেন যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলাম।

নিহত জাবির যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামের নওশের আলীর ছেলে। তিনি তেজগাঁওয়ের সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ শিক্ষার্থী ছিলেন। জাবিরের বাড়িতে তাঁর বাবা নওশের আলী ও মা শিরিনা খাতুনকে জেলা প্রশাসক (ডিসি) মো. আজহারুল ইসলাম বলেন, জাবিরের প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জাবির না থাকলেও নতুন বাংলাদেশ হাজারো ছাত্রজনতা আপনাদের সাথে আছে। আমরা সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে এখানে এসেছি। আপনাদের সাথে সব সময় আছি ও থাকবো। জাবিরের বাবা নওশের আলী ছেলের নামে নিজ প্রামের শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিল্ডিং, জাবিরের নামে রাস্তার নামকরণ ও গ্রামের রাস্তাটি পাকা করনের দাবি করেন।

এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন কবীর, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালি সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ, জেলা ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, এনডিসি মো. রাহাত হোসেন, ডিআরআরও মো. রিজিবুল ইসলাম, সমন্বয় রাশেদ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান মিন্টু, সাবেক চেয়ারম্যান মো. নুরুজ্জামান প্রমুখ।

নিহত ইমতিয়াজ আহমেদ জাবির ঢাকার তেজগাঁওয়ে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ১৯ জুলাই রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয় সে। তাঁর উরুতে দুইটি গুলি লাগে। দুই ভাই-বোনের মধ্যে সে ছিল বড়। এক সপ্তাহ পর ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় জাবির  মারা যায়।