জেলা পরিষদের প্রশাসককে চৌগাছা প্রেসক্লাবের কৃতজ্ঞতা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা প্রেসক্লাবের নামে চার শতক জমি বরাদ্দ দেওয়ায় যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ। শনিবার বিকেলে প্রেসক্লাবের সাধারণ সভায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাধারণ সভায় ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে এজেন্ডা অনুযায়ী আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাংবাদিক মুকুরুল ইসলাম মিন্টু, খালেদুর রহমান, খাজা ফজিল আইজ উজ্জ্বল, এম হাসান মাহমুদ, খলিলুর রহমান জুয়েল, টিপু সুলতান, শওকত আলী, আব্দুস সাত্তার কিনে, আলমগীর কবির, কবিরুল ইসলাম, ফারুক আহম্মদ, ইমাম হোসেন সাগর, রাজু আহম্মেদ প্রমুখ।
এ সময় সাংবাদিক মহিদুল ইসলাম, মাহবুবুর রহমান সুজন, আসিফ ইকবাল রকি, মেহেদি হাসান শিপলু, আব্দুস সালাম, খোকন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।