জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে মহিলা দলের দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার জেলা মহিলা দলের আয়োজনে বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদিকা নাহিদ আক্তার, যুগ্ম-সম্পাদিকা রাফাত আরা ডলি, সুফিয়া বেগম, সহসাংগঠনিক সম্পাদিকা আনোয়ারা পারভিন আনু, নগর মহিলা দলের সভানেত্রী শাসমুন্নাহার পান্না, সাংগঠনিক সম্পাদিকা আম্বিয়া মঞ্জুর মুক্তা, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনোয়ারা মোস্তফা,যুগ্ম-সম্পাদিকা সুফিয়া মাহমুদ রেখা, সাংগঠনিক সম্পাদিকা হালিমা লতিফ প্রমুখ।