জাগপার ইফতার মাহফিলে নার্গিস বেগম সরকারের মদদে নিত্যপণ্যের দাম বেড়েছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সরকারের মদদে অসাধু ব্যবসায়ীরা সকল নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। যার ফলে পবিত্র মাহে রমজানের দিনেও জনগণের নাভিঃশ্বাস উঠেছে।
শুক্রবার (৭ এপ্রিল)  জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সংগঠনের জেলা শাখা আয়োজিত প্রেস ক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সিয়াম সাধনার এই মাসেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থির চরম অবনতি ঘটেছে। দেশের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। একের পর এক হত্যাকা- সংঘটিত হচ্ছে। এসব বিষয়ে প্রশাসনের কোনো দৃষ্টিপাত না থাকলেও তারা সরকারে অনুগত হয়ে ভিন্ন মতের রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন,জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত।
ইফতারপূর্বে জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ও সাবেক সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক কামাল চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.মো.ইসহক,মারুফুল ইসলাম,হাজী আনিছুর রহমান মুকুল,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধূরী মুল্লুক চাঁদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম বাচ্চু,খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মোহর আলী,জেলা জেএসডির সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ,জাগপা নেতা আফসানা ইয়াসমিন,ইদ্রিস আলী মৃধা,সাবিত্রী বিশ্বাস,বজলু হাওলাদার,খন্দকার জাকির হোসেন,শেখ কায়েম আলী,আনোয়ার হোসেন মধু,শাহাজাহান মল্লিক,রবিউল ইসলাম,সৈয়দ মঞ্জুরুল হাসান প্রমুখ।