জনগণের অধিকার আদায়ে শহীদ জিয়ার সৈনিকরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপির ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ে শহীদ জিয়ার সৈনিকরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন। এই অধিকার আদায়ের আন্দোলন করতে ইতোমধ্যে বিএনপির শ শ নেতা-কর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব জীবন কাটাচ্ছেন। লাখ লাখ নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। তারপরও জনতার অধিকার আদায়ের আন্দোলন থেমে নেই। শহীদ জিয়ার একজন কর্মী বেঁচে থাকা পর্যন্ত আন্দোলন চলবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি আন্দোলন করছে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য নয়। এই কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে জনতার বাংলাদেশ বির্নিমাণের জন্য। এই বাংলাদেশ আওয়ামী লীগের একার নয়, সমগ্র জনগণের। কিন্তু বর্তমান নিশিরাতের ভোট ডাকাতির আওয়ামী সরকার এই বাংলাদেশকে তাদের নিজের সম্পদ মনে করে। বিএনপি মনে করে এই দেশ সমগ্র জনগণের । জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের বাংলাদেশ, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্যই বিএনপির এই আন্দোলন।
আলোচনা শেষে মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লক চাঁদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. কাজী মনিরুল হুদা,জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড.মো.ইসহক, আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ, মিজানুুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ফারুখ হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।