জনকল্যাণের কম্বল বিতরণ

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ যশোরের খাজুরায় শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার জনকল্যাণ ফাউন্ডেশন খাজুরার উদ্যোগে ৫০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়। এদিন বিকেলে ঘোপদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন মীর আমজাদ হোসেন। কম্বল হাতে পেয়ে ষাটোর্ধ্ব ইয়াদ গাজী বলেন, ‘শীতের শুরু থেকেই অনেক কষ্ট পাচ্ছিলাম। চুলার পাড়ে না হলে লতাপাতায় আগুন ধরিয়ে কোনো মতে শীত তাড়াইছি। এখন কম্বলটা পেয়ে খুশিতে মনটা ভরে গেছে।’ কম্বল বিতরণকালে ইউপি সদস্য শাহনাজ পারভীন, জনকল্যাণ ফাউন্ডেশন খাজুরার সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক টিপু সুলতান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি ওহিদুজ্জামান মিথুন।