জজ হয়ে অভয়নগরের গর্ব সুরাইয়া

0

স্টাফ রিপোর্টার (অভয়নগর) যশোর॥ অভয়নগরের কৃতি সন্তান হিসেবে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করলেন সুরাইয়া বিনতে শাহজাহান ওরফে সুরাইয়া শিহাব। তিনি সহকারী জজ (জুডিশিয়াল) পদে মেধাতালিকায় ৮৯ তম স্থান অধিকার করে অভয়নগরের ১ম নারী জজ হিসেবে মনোনীত হয়েছেন।
সুরাইয়া বিনতে শাহজাহান কোটা ফাজিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মো. শাহজাহানের ছোট মেয়ে। তিনি কোটা ফাজিল মাদরাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অভয়নগরবাসী তার এ সাফল্যে আনন্দিত ও গর্বিত।
উল্লেখ্য, অভয়নগর থেকে এর আগে এ পদে প্রথম মনোনীত হয়েছিলেন বারান্দী গ্রামের পীর মোহাম্মদ স্যারের একমাত্র ছেলে জিয়া হায়দার এবং এরপর মনোনীত হয়েছিলেন চলিশীয়া গ্রামের আব্দুল মান্নানের ছোট ছেলে আশরাফুল ইসলাম উজ্জ্বল। তারা উভয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অধ্যায়ন সম্পন্ন করেন।