জকসু নির্বাচনে শিবিরের জয়ে জামায়াত আমিরের অভিনন্দন

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরুঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি একটি ফটোকার্ড শেয়ার করে জকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, ২১টি পদের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ৫ পদে ছাত্রদল আর একটিতে স্বতন্ত্রের জয়।