ছিদ্দিকুর রহমানকে সভাপতি করে নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি অনুমোদন

0
মো. ছিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নামেজ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

আজ (২০সেপ্টেম্বর) জারি করা বোর্ডের এক চিঠিতে এ অনুমোদনের কথা জানানো হয়। বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধনীসহ)-এর ৬৪(১) উপ-প্রবিধানের আওতায় কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত অ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে বোর্ড কর্তৃক মনোনীত হয়েছেন মো. ছিদ্দিকুর রহমান। সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সাধারণ শিক্ষক সদস্য শেখ আহসান আলী এবং জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য মাসুদ। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, অ্যাডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রবিধান অনুযায়ী নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে। অ্যাডহক কমিটির অনুমোদন পত্র ইস্যুর তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য কার্যকর থাকবে।