ছাত্রলীগের পূর্ণ দায়িত্ব পেলেন জয় ও লেখক

0

লোকসমাজ ডেস্ক ॥ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে পূর্ণ দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। শনিবার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পূর্ণাঙ্গ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এর আগে তারা ভারপ্রাপ্ত হিসেবে এ দুই দায়িত্বে ছিলেন। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা। এর আগে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সংগঠনের সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান খান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখনকার ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সরিয়ে দিয়ে জয় ও লেখককে দায়িত্ব দেওয়া হয়।