চৌগাছা সীমান্ত থেকে ১৬ জন আটক

0

 

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর চৌগাছার আন্দুলিয়া সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ জনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। রবিবার ভোরে আটকের পর দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়। আন্দুলিয়া বিজিবির কোম্পানী পাঁচপীরতলা ক্যাম্পের হাবিলদার জিয়াউল হক বাদী হয়ে মামলাটি করেন।
আটককৃতরা হলেন-যশোরের বাঘারপাড়া উপজেলার ঠাকুরকাটি গ্রামের মৃত মিকাইল বিশ্বাসের মেয়ে কাজল বিশ্বাস (৪৫), ঝিকরগাছা উপজেলার কানাইরালী গ্রামের লাল্টু মিয়ার স্ত্রী রহিমা খাতুন (৩৫), নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মৃত মুলামুদি মোল্যার ছেলে হাবিব মোল্যা (৭০), একই উপজেলার খোড়লিয়া গ্রামের আক্তার শেখের স্ত্রী মুক্তি শেখ (৪০), মহিরখোলা গ্রামের মফিজ খন্দকারের স্ত্রী মারুফা খাতুন (৩০), তার মেয়ে সুমাইয়া খন্দকার (১৪) ও সুরাইয়া খন্দকার (১৫), পেরুলী গ্রামের লিয়াকত মুন্সির স্ত্রী আকলীমা মুন্সি (৩০), ইলিয়াস হোসেনের ছেলে সোয়াল (২৭), আব্দুল আলীর স্ত্রী সাবিনা শেখ (৫০), কক্সবাজারের রামু উপজেলার নন্দাকালি গ্রামের সোয়ালের স্ত্রী পারভিনা আক্তার (২০), তার ছেলে আরমান (৬), মেয়ে নুরাইশা (৪) ও সাজিদা (১) এবং একই উপজেলার নন্দাহালি গ্রামের রিয়াজ হোসেনের স্ত্রী জান্নাত আরা (২০) ও তার মেয়ে সোহানা (১)।
এ ব্যাপারে চৌগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী বলেন, আটককৃতদের রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।