চৌগাছা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ অঙ্গনে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে এই সমাবেশ হয়। নবনিযুক্ত সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে আলোচনা করেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, অভিভাবক নিগার সুলতানা, আসমা খাতুন, আসমানী বেগম, আবুল কাশেম, শুকুর আলী, শফিউদ্দিন মল্লিক, আবিদুর রহমান, সিমা খাতুন, সাংবাদিক রহিদুল ইসলাম খান, প্রধান শিক্ষক কামাল আহমেদ, শিক্ষার্থী নিরব হোসেন, শামীম আহমেদ, আবু হুরাইরা, আপন মাহমুদ, জান্নাতুল প্রমুখ।