চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বাষিক নির্বাচনের (২০২২-২০২৩) তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৯ জানুয়ারি শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ক্লাবের সভাপতি বাবলুর রহমানের সভাপতিত্বে নির্বাচনের বিষয়ে আলোচনা করেন ক্লাবের উপদেষ্টা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংবাদিক এম হাসান মাহমুদ, খলিলুর রহমান জুয়েল, কবিরুল ইসলাম, সেঁজুতি নূর, টিপু সুলতান, সুজন দেওয়ান, শওকত আলী, এহসান জামিল, জাহিদ হাসান সোহান, ইমাম হোসেন সাগর প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনার পাশাপাশি নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২০ ও ২১ জানুয়ারি মনোনয়নপত্র ক্রয়, ২২ জানুয়ারি মনোনয়ন ফরম জমাদান, ২৩ জানুয়ারি যাচাই-বাছাই ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ (সময় বিকেল ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে)। ২৯ জানুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন চৌগাছা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল, এস এম হাবিবুর রহমান পৌর কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক ও তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু। সভা থেকে নির্বাচন সফল করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।