চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চৌগাছা-যশোর সড়কে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ক্লাবের সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদের স্ত্রী সালেহা খাতুনের অকাল মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদের সঞ্চালনায় সভায় আলোচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আলমগীর মতিন চৌধুরী, সাবেক সভাপতি প্রেসক্লাব চৌগাছার বর্তমান সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সাবেক সভাপতি বাবলুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান জুয়েল, সহসভাপতি শওকত আলী, সাংবাদিক সেঁজুতি নুর, সুজন দেওয়ান, ইমাম হোসেন সাগর, শিপলু খান, আব্দুল গনি প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে আলোচনার পাশাপাশি সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।