চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা ॥ যশোরের চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল)  যশোর রোড় সংলগ্ন সমিতির কার্যালয়ে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসীম উদ্দিন। আলোচনা করেন সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি মো. জাফরউল্লাহ ও কামাল আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিন্টু, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক শওকত আলী, দৈনিক যশোর বার্তার সম্পাদক শিহাব উদ্দীন সুমন, সমিতির অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, দফতর সম্পাদক মইন উদ্দিন বিশ্বাস, সড়ক সম্পাদক ইসরাইল সরদার ও মধু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম, ফরিদুজ্জামান, আমজাদ আলী, সাংবাদিক কবিরুল ইসলাম, টিপু সুলতান, সুজন দেওয়ান, ইমাম হোসেন সাগর, জাহিদ হাসান সোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।