চৌগাছা পৌরসভার ১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থ বছরে ১৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৬ শ ৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন।
নতুন অর্থ বছরের রাজস্ব খাত থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৮ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ২১ টাকা। ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ১২ লাখ ৩৯ হাজার টাকা । বাজেটে উন্নয়ন খাতে প্রাপ্ত টাকা ৫ কোটি ৩২ লাখ। মোট প্রাপ্ত ১৩ আয় কোটি ৭৬ লাখ ৬৪ হাজার ২১ টাকা। আর বাজেটে প্রারম্ভিক জের ৩৩ লাখ ৪ হাজার ৫ শ ৮৩ টাকা। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৬ শ ৪ টাকা ও ব্যয়ও সমপরিমাণ ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আনিছুর রহমান ও মো. শাহীন, পৌর নির্বাহী কর্মকর্তা গাজী আবুল কাশেম, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, কাউন্সিলর আতিয়ার রহমান, সাহিদুল ইসলাম, আনিছুর রহমান, সিদ্দিকুর রহমান, গোলাম মোস্তফা, সোহেল রানা উজ্জল, রুহুল আমিন, জহুরা বেগম, ফাতেমা খাতুন, হিসাবরক্ষক নজরুল ইসলামসহ সকল ওয়ার্ডের বিভিন্ন শ্রেণির মানুষ, ব্যবসায়ী পৌর কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মী।
বাজেট বিষয়ে পৌরমেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল বলেন, বর্তমান সরকারের সহযোগিতায় পৌরবাসীর কল্যাণে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বিগত অর্থবছরে পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে সেই সুবিধা জণগন পেতে শুরু করেছে। এ সময় উন্নয়ন কর্মকান্ডে পৌরবাসীর আন্তরিক সহযোগিতার জন্যে তিনি ধন্যবাদ জানান।