চৌগাছা থানার ওসি সাইফুল ইসলামের বিদায় সংবর্ধনা

0

 

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজের বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। প্রেসক্লাব চৌগাছা কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলীর সভাপতিত্বে আলোচনা করেন বিদায়ী অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, উপজেলার আইনশৃংখলা সমন্বিত রাখতে আপ্রাণ চেষ্টা করেছি। সকলের আন্তরিক সহযোগিতায় মাদক, চোরাচালান, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে সচেষ্ট ছিলাম। প্রায় তিন বছর কর্মজীবনে আমি চৌগাছার মানুষের অকৃত্রিম ভালবাসা পেয়েছি, যা কখনও ভোলার নয়।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা সহকারী অধ্যাপক শেখ মাফিজুল ইসলাম, প্রধান শিক্ষক শাহীন মাহবুব, ক্লাবের সিনিয়র সহসভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাপ্তাহিক চৌগাছার সম্পাদক খাজা ফজিল আইজ উজ্জ্বল, টিপু সুলতান প্রমুখ।