চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুলকে গত সোমবার রাতে পুলিশ আটক করেছে। মঙ্গলবার তাকে একটি মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এস এম সাইফুর রহমান বাবুলকে গত সোমবার রাতে যশোর শহর থেকে আটক করা হয়। তিনি চৌগাছা উপজেলার চাঁদপুর গ্রামের এস এম আতিয়ার রহমানের ছেলে। মঙ্গলবার তাকে একজন আইনজীবীর কোতয়ালি থানায় দায়ের করা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।