চৌগাছায় শিক্ষার্থীর চিকিৎসার্থে ৫০ হাজার টাকা প্রদান

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসুস্থ স্কুলছাত্র নিহানকে রোববার ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। নিহান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের নাসির উদ্দীনের ছেলে ও হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। নিহানের পিতা নাসির উদ্দীন জানান, ‘নিহান দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছে। তার দুটি কিডনিই প্রায় নষ্ট হয়ে গেছে। চিকিৎসরা বলেছেন তার কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকা লাগবে। যেটা আমার পক্ষে যোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই আমি সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছি। ‘চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে মানবতার ভাইদের নিয়ে কালেকশন করেছি।  রোববার (১৮ জুন) সংগঠনের পক্ষথেকে ৫০ হাজার টাকা নিহানের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছি।’