চৌগাছায় শহীদ হাদির গায়েবানা জানাজা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে চৌগাছায় গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ আসর সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জানাজা হয়।

জানাজায় উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, সেক্রেটারি মাও. মো. নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পদাক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুবদলের উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল মান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ সমাজের নানা পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।