চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে সভায় আলোচনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ^াস, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোর্শেদ, আন্দুলিয়া ক্যাম্পের বিজিবি কমান্ডার মোনায়েম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার, উপজেলা ফরেস্ট অফিসার ফেরদৌস খান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত আলী প্রমুখ।