চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

0

 

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা সভাপতিত্ব করেন।
এ সময় আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অহিদুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুর নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী আবুল কালাম, বিজিবি কমান্ডার মোনায়েম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. কামরুজ্জামান, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ।