চৌগাছায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

0

এম এ রহিম, চৌগাছা (যশোর)॥ যশোরের চৌগাছায় সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য এ ¯ে¬াগানকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। ৭ এপ্রিল বৃহ¯পতিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা সরকারি মডেল হাসপাতাল সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি। ডা. আকিব হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. তোহিদুজ্জামান, ডা. নাহিদ সিরাজ, গাইনিবিশেষজ্ঞ ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, বিশেষজ্ঞ অজ্ঞান ডা. তুহিন রহমান, দন্ত চিকিৎসক ডা. ইয়াসির আরাফাত প্রমুখ। সভায় উপজেলা সরকারি মডেল হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।