চৌগাছায় বিএনপি নেতা সালামের সুস্থতা কামনা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পাশাপোল ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম বিশ্বাস, সাবেক সভাপতি ডা. আব্দুস সামাদ, বিএনপি নেতা আলা উদ্দিন, উসমান আলী, শিমুল বিশ্বাস, মজিফুর রহমান মন্টু, মিন্টু মিয়া, যুবদল নেতা সাইফুল ইসলাম, কবির হোসেন, শিমুল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হাবিব, সোহাগ হোসেন, ছাত্রদল নেতা সোহানুর রহমান সোহান, বাবু, রহমত আলী, ইকরামুল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।