চৌগাছায় প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করেন মিজানুর রহমান

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি কর্মী চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের শওকত আলীর কবর জিয়ারত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান। পরে শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করেন তিনি। শনিবার সকাল ১০ টায় তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে শওকত আলীসহ বিগত দিনে নানা কারণে মারা যাওয়া নেতাকর্মীদের কবর জিয়ারত করেন।
জেলা বিএনপি নেতা মিজানুর রহমান খান প্রথমে উপজেলার পুড়াপাড়া গ্রামের ৩নং ওয়ার্ড বিএনপির নেতা সিরাজ গাজীর কবর জিয়ারত করেন। এরপর সম্প্রতি নিহত বিএনপি কর্মী শওকত আলীর কবর জিয়ারত ও শোকাহত পরিবারের সাথে সাক্ষাত করেন। পরে তিনি সুখপুকুরিয়া গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মোহাম্মদের কবর জিয়ারত করেন। পর্যায়ক্রমে আন্দুলিয়া গ্রামের বিএনপি নেতা আতিয়ার রহমানের পিতা ও মাতা, একই গ্রামের আলী কদরের পিতা, মাতা, কুলিয়া গ্রামের মালায়েশিয়ায় নিহত বিএনপি কর্মী ইদ্রিস আলী, একই গ্রামের সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি মরহুম আব্দুল আজিজের কবর জিয়ারক করেন। এসময় চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, জেলা বিএনপির সাবেক সদস্য আলী হোসেন মদন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান, তরিকুল ইসরাম ডবলু, বিএনপি নেতা কাজী আব্দুল হামিদ, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, ইমদাদ হোসেন, ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মঈনউদ্দিন মঈনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।