চৌগাছায় পুষ্টি বাগান প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা শুরু

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দু দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১১ অক্টোবর বুধবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হোসেন ও কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান। প্রশিক্ষণে ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রথম দিনের প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন ধরনের সবজির বীজ, পেয়ারা, আমড়া, লেবু ও আম গাছের চারা বিতরণ করা হয়।