চৌগাছায় পুলিশের জাতীয় শোক দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। চৌগাছা থানা পুলিশের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজর শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,‘সদ্য স্বাধীন হওয়া একটি রাষ্ট্র যার অর্থনীতিসহ সব কিছুই ছিল নড়বড়ে, সেই অবস্থা হতে মাত্র তিন বছরে স্বাধীন বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনীতির ভীত তৈরি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়ত দেশ আরও এগিয়ে যেত। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুর যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ অতিরিক্ত পুলিশ সুপার ’ক’ সার্কেল জুয়েল ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. এবিএম আহসানুল হক আহসান প্রমুখ।