চৌগাছায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে দুই পক্ষে অহত

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা ( যশোর)।। যশোরের চৌগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক হওয়ায় যশোরে স্থানান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন উপজেলার সিংহঝুলী গ্রামের মৃত আবুল দফাদারের ছেলে আরিফুল ইসলাম (২৭), মসিয়ুরনগর গ্রামের মোহাসিন আলির ছেলে আব্দুর রহিম (৩৫), মাজালী গ্রামের মোহাম্মদ আলির ছেলে মামুন হোসেন  (৩৭), মসিয়ুরনগর গ্রামের মোশারফ হোসেনের ছেলে রানা (৩২) ও বাটিকামারি গ্রামের সানোয়ার হোসেন ছেলে আলমগীর হোসেন ( ৪২)।

এ রমধ্যে মামুন ও রানাকে যশোরের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বাটিকামারী  গ্রামের সানোয়ারের ছেলে উজ্জ্বল  হোসেনের  সাথে সিংহাঝুলি গ্রামের আরিফুলে সাথে জায়গা জমি ও টাকা লেনদেন নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উজ্জ্বল হোসেন  চৌগাছা থানা একটি আভিযোগ করেন। এখবর জানতে পেরে আরিফুলের নেতৃত্বে ৮/১০ জন গতকাল মঙ্গলবার  বিকেলে বাটিকামারী  গ্রামে যায়। সেখানে ইটালি প্রবাসী আলমগীর হোসেনের সাথে আরিফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা উভয় সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে গ্রামবাসী সেখানে উপস্থিত হয়ে চৌগাছা থেকে যাওয়া ব্যক্তিদের ঘিরে ফেলে।  এরপর স্থানীয়রা তাদেরকে ব্যাপক মারপিট করে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আরিফুল ও রহিম।

স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, চৌগাছা থেকে আসা ব্যাক্তিরা  ইটালি প্রবাসী আলমগিরকে মেরে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী তাদেরকে ঘিরে ফেলেন এবং মারপিট করে। পরবর্তীতে পুলিশ এসে   ২ জন কে আটক করেন।

চৌগাছা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী  ঘটনা নিশ্চিত করেছেন।